৫৫ মিলিয়নের মাইলফলকে অ্যামাজন মিউজিক

২৩ জানুয়ারি, ২০২০ ০১:১২  
মিউজিক স্ট্রিমিং সেবায় বেশ এগিয়ে গেছে অ্যামাজন। সাবস্ক্রাইবারের হিসাবে অ্যাপল মিউজিকের কাছাকাছি পৌছে গেছে অ্যামাজন মিউজিক। তবে সুইডেনের মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই এর চেয়ে অনেকটাই পিছিয়ে আছে। খবর রয়টার্স। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাইয়ে ১১৩ মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার আছে। অপরদিকে অ্যামাজন মিউজিক সেবাটি ৫৫ মিলিয়ন সক্রিয় সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে। অ্যাপল মিউজিকে বর্তমানে বিনামূল্যের ও প্রিমিয়াম সংস্করণে মোট গ্রাহকের সংখ্যা প্রায় ৬০ লাখ। ফলে আর মাত্র ৫ লাখ সাবস্ক্রাইবার হলে অ্যাপলকে টেক্কা দিতে পারবে অ্যামাজন। প্রাইম সাবস্ক্রিপশন ছাড়া অ্যামাজন মিউজিক আনলিমিটেড ব্যবহার করতে মাসে ৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয় ব্যবহারকারীদের। আর অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবার প্লান শুরু মাসে ৯ দশমিক ৯৯ ডলারে। ডিবিটেক/বিএমটি